×

নিজস্ব প্রতিবেদক:

পৃথিবীর আলো দেখার ১০ ঘণ্টার মধ্যে জন্মনিবন্ধন হাতে পেয়েছে শিশু মোহাম্মদ। রবিবার (১১ ডিসেম্বর) রাত ১২টা ৫ মিনিটে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে এ শিশু। জন্মের দিন সকাল ১০ টায় জন্মনিবন্ধন হাতে পায় পরিবার। নগরীর ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে শিশুর নিবন্ধন করা হয়।

তথ্যমতে, ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ শুরু হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। কুমিল্লায় জন্মের ১০ ঘণ্টার মধ্যে নিবন্ধন পেয়েছে মোহাম্মদ নামের নবজাতক।

নবজাতকের পিতা আবু সুফিয়ান রাসেল জানান, জন্ম-নিবন্ধন মানুষের নাগরিক অধিকার। আমার সন্তান বড় হয়ে যখন জানবে, সে জন্মের প্রথম দিনে দেশের কাছে একটি স্বীকৃতি লাভ করেছে। তার দেশ প্রেম বাড়বে। তার ভালো লাগবে। এ ভালোলাগা স্বপ্ন দেখাবে, যে স্বপ্ন হবে চির প্রশংসিত। এ জন্য আমার সন্তানের নাম মোহাম্মদ।

২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন জানান, আমরা নিভৃতে নাগরিক সেবা দিয়ে যাচ্ছি, জন্মনিবন্ধন যার অন্যতম। রবিবার অফিস খোলার পরপর শিশুর বাবা নিবন্ধনের অনলাইন আবেদন নিয়ে আসে। প্রথম দিন নিবন্ধন করতে এসেছে দেখে আমরাও খুশি হয়েছি। আমরা তাকে মিষ্টিমুখ করালাম। এ কাজটির মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে এ আমার বিশ্বাস।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধন হলো একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এ বিষয়ে বিস্তারিত আছে। মোট ১৮টি নাগরিক সেবা রয়েছে, যা জন্মনিবন্ধন ছাড়া প্রদান করা হয় না। তাই যথাসময়ে জন্মনিবন্ধনের বিষয়ে আমরা উৎসাহিত করি। সে লক্ষে প্রতিবছর ৬ অক্টোবর জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন করা হয়।

ক্যাপশন: জন্মনিবন্ধন সনদ শিশু মোহাম্মদের পিতার হাতে তুলে দিচ্ছেন নগরীর ২০নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all