×

আবদুল্লাহ আল মারুফ
কুমিল্লার দাউদকান্দিতে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার (২৯ অক্টোবর) উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দাউদকান্দির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মুসা (৩০) ও বরিশালের জুয়েল (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের আলাউদ্দিনের বাড়ি থেকে দুটি গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জুয়েল ও মুসা। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে গণপিটুনি দেয়। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে একজন সেখানে মারা যায় অন্যজনকে ঢাকায় পাঠানো হলে পথে মারা যায়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. হাবিব বলেন, মূসাকে আমাদের হাসপাতালে আনার পর মারা গেছে। আর জুয়েলকে আমরা রেফার করেছি। শুনেছি সে মারা গেছে। তবে এই তথ্য আমাদের কাছে নেই।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, নিহত মুসার বিরুদ্ধে চুরিসহ সাতটি মামলা ছিল। জুয়েলের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি। যেহেতু এটি গণপিটুনির ঘটনা, সেহেতু এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all