×

আবু সুফিয়ান রাসেল
প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও বহু জনপ্রিয় গানের স্রষ্টা শচীন দেববর্মণ স্মরণে কুমিল্লায় তিন দিনব্যাপী শচীন মেলা শুরু হয়েছে। শচীন দেববর্মণের ৪৮তম প্রয়াণ দিবসে এ মেলার আয়োজন করা হয়। শনিবার দুপুরে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শোভাযাত্রা, এরপর আলোচনা সভা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর দক্ষিণ চর্থায় শচীন দেববর্মণের বাড়ির প্রাঙ্গণে এ মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। শচীন কর্তার বিষয়ে আলোচনা করেন লেখক ও গবেষক শান্তি রঞ্জন ভৌমিক, নারী নেত্রী পাপড়ি বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শচীনকর্তা রবীন্দ্রনাথ যুগে একটি ভিন্ন ধারা তৈরি করেছেন। তার গাওয়া লোকগীতি আজও মানুষের মুখেমুখে।
তিনি টাক ডুম টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল…….
রঙিলা রঙিলা রঙিলা রে……… কে যাস রে ভটির গাঙ বাইয়া…. এসব গানের জন্য মানুষের মাঝে বেঁচে থাকবেন।

প্রসঙ্গত, শচীন দেববর্মণ ১৯০৬ পহেলা অক্টোবর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। ৩১ অক্টোবর ১৯৭৫ ভারতে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all