কুমিল্লা ইপিজেডে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশে REX Syestem বাস্তবায়ন মনিটরিং প্রক্রিয়া জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা ইপিজেড কনফারেন্সে কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান। উক্ত সেমিনারে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা ইপিজেড কর্তৃপক্ষ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর কুমিল্লার সহকারী পরিচালক এএইচএম এরশাদুর রহমানের সঞ্চালয়ায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কুমিল্লার নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান, কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কুমিল্লার ভাইস প্রেসিডেন্ট জামাল আহমেদ।

ইইউভুক্ত দেশে REX System বাস্তবায়ন ও মনিটরিং প্রক্রিয়া জোরদারকরণ শীর্ষক বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক বেগম কুমকুম সুলতানা। উক্ত সেমিনারে বিভিন্ন কারখানার ও ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহন করেন এবং মুক্ত আলোচনায় অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *