×

অনলাইন ডেস্ক:

কুমিল্লায় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল আটক অভিযান শুরু করা হয়েছেঅভিযানের প্রথম দিনে বুধবার নগরীর পুলিশ লাইন মোড়ে জেলা ট্রাফিক পুলিশের টিম এ অভিযান পরিচালনা করে। এসময় অন্তত অর্ধশত মোটর সাইকেল আটক করা হলেও সচেতনতামূলক কার্যক্রমের আওতায় সংশ্লিষ্টদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস বলেন, সড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার বিষয়টি অবহিত হয়ে নবাগত পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশে এ অভিযান শুরু করা হয়েছে।

 তবে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অভিযানের শুরুতে মোটর সাইকেল চালকদের মধ্যে যাদের হেলমেট বা কাজগপত্র হালনাগাদ নেই তাদের সতর্ক করে প্রথম বারের মতো জরিমানা না করে নির্দিষ্ট সময় দিয়ে নাম ও ফোন নম্বর রেখে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কাগজপত্রবিহীন মোটর সাইকেল বা অন্য যানবাহন সড়কে চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. রাসেল ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিভিন্ন যানবাহনের অনেক চালক ড্রাইভিং লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালান এবং মোটর সাইকেল চালকদেরও অনেকে হেলমেট ব্যবহার করেন না। অনেক গাড়ির অবৈধভাবে সড়কে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। তাই অবৈধ যানবাহন চলাচল প্রতিরোধে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের প্রথম দিনে প্রায় অর্ধশত মোটর সাইকেল আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all