এক নজরে দেখুন কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনে জয়ী হলেন যারা!

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি মো: লুৎফুর রহমান,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বাংলাভিশন এর জেলা প্রতিনিধি সাইদ মাহমুদ পারভেজ।

সহ সভাপতি পদে বাংলার আলোড়নের সম্পাদক মো: রফিকুল ইসলাম,সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল জয় লাভ করেছেন।

সহ সাধারণ সম্পাদক পদে সময় টিভির বাহার উদ্দিন রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে নিউজ ২৪ টিভির হুমায়ুন কবির জীবন।

দফতর সম্পাদক পদে চ্যানেল ২৪ টিভির জাহিদুর রহমান, পাঠাগার সম্পাদক পদে বাংলার আলোড়নের হাবিবুর রহমান খাঁন।

সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক শ্রমিক পত্রিকার সম্পাদক আরিফ সেলিম ওপেল।

এছাড়া বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হয়েছে অর্থ সম্পাদক কুমিল্লা ২৪ টিভির সিইও তৌহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সমকালের ফটো সম্পাদক এন কে রিপন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে আজকের জীবন পত্রিকার রিপোর্টার নেকবর হোসেন।

এছাড়া বিনা প্রতিদ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে, সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ‌ ওমর ফারুকী তাপস, দৈনিক শিরোনামের মোতা‌হের হো‌সেন মাহাবুব,ডেইলি আওয়ার টাইমের রিপোর্টার মাহাবুব আলম বাবু, এনটিভির জালাল উ‌দ্দিন , দৈনিক শিরোনামের মোতা‌হের হো‌সেন মাহাবুব ও গাজী টিভির রিপোর্টার সে‌লিম রেজা মু‌ন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *