×

আবদুল্লাহ আল মারুফ।।


দুর্ঘটনায় নিহত কন্টেন্ট নির্মাতা কবির হোসেনের কবর জিয়ারত করতে গেছেন বরুড়া ৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। শুক্রবার (২২ জুলাই) বিকেলে তিনি কুমিল্লার বরুড়ার শিলমুড়ি ইউনিয়নে কবির হোসেনের কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত শেষে তিনি কবির হোসেনের বাড়িতে যান এবং তার মা ও ছোট ভাইয়ের সাথে দেখা করেন। এসময় তিনি তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিষয়টি জানিয়েছেন সংসদ সদস্য নজরুলের ব্যক্তিগত সহকারী মো. মিনহাজ।

তিনি বলেন, এমপি মহোদয় কবিরদের বাড়িতে গিয়েছেন তার মা ও ছোট ভাইকে দেখতে। তাদের পরিবারের অবস্থা অতটা ভালো নয়। তাই তিনি তার ছোট ভাই জাহিদ হাসানকে ও তার মাকে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন। এবং তিনি আশ্বাস দেন তাদের যেকোন সমস্যায় তিনি পাশে থাকবেন। এরপর তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বরুড়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, ৯নম্বর দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বিল্লাল হোসেন মজুমদারের কবর জিয়ারত করেন।

কবিরের ছোট ভাই জাহিদ হাসান বলেন, ভাইয়া মারা যাওয়ার পর এমপি স্যার আমাদের খবর নিয়েছেন। এরপর গতকাল বিকেলে এসেছেন। বলেছেন আমাদের যেকোন সমস্যায় যেন যোগাযোগ করি। এবং তিনি আমাদের যেতে বলেছেন। পরে আবার লোক মাধ্যমে কল দিয়ে আমাদের দেখা করতে বলেছেন।

উল্লেখ, ১৬ জুলাই সড়ক দুর্ঘটনায় আহত গওয়ার পর জনপ্রিয় ফেসবুক পেজ ‘বদ মেজাজ’-এর প্রধান অ্যাডমিন ও কন্টেন্ট নির্মাতা কবির হোসেন ১৮ জুলাই ভোরে রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কবির কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের মৃত কামাল হোসেনের ছেলে। তার ফেসবুক পেজ ‘বদ মেজাজ’ দিয়ে আঞ্চলিক ভাষায় হাস্যকর গল্প ও বিভিন্ন বিষয়ের সমালোচনা শোনাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all