×

অনলাইন ডেস্ক:

‘পদ্মা’ নামে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে একটি এবং ‘মেঘনা’ নামে বৃহত্তর কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে আরেকটি নতুন বিভাগ হবে—এমন ঘোষণা আগেই দিয়েছেন সরকারের নীতিনির্ধারকেরা। তবে নতুন বিভাগ করার জন্য আনুষ্ঠানিক যে প্রক্রিয়া, তা এখনো চূড়ান্ত হয়নি।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) অনুমোদন হতে হয়। এখন পর্যন্ত নিকারের সভায় নতুন এই দুই বিভাগের অনুমোদন হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, নতুন বিভাগ হয়ে গেছে। প্রকৃতপক্ষে এটি ঠিক নয়।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে (আহ্বায়ক) নিকারের সদস্য হিসেবে থাকেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সচিব। নিকারের সদস্য ও সরকারের একজন মন্ত্রী আজ শনিবার প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার নিকারের সভা হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটি স্থগিত করা হয়েছে। সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে ‘শিগগির’ আবার নিকারের সভা হতেও পারে। এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

গত বছরের অক্টোবরে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রস্তাবিত এই দুই বিভাগ নিয়ে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি বলেছিলেন, ‘বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দুইটা বিভাগ বানাব, আমার দুইটা নদীর নামে। একটা পদ্মা, একটা মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।’

এরপর বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে একটি এবং বৃহত্তর কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে আরেকটি নতুন বিভাগ করার আলোচনা চলতে থাকে। এখন পদ্মা সেতুর উদ্বোধন সামনে রেখে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই এই দুই বিভাগ চূড়ান্ত হওয়ার কথা লিখে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all