×

অনলাইন ডেস্ক:

উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীলতার মাধ্যমে হেনস্তামূলক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ইউনিট।

মঙ্গলবার (১০ মে) দুপুর সোয়া ১টায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের নাম কবির হোসেন।

বিকেলে সাইবার ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিমস, ট্রল ও রোস্টের নামে অশ্লীলতা ছড়িয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হয়রানি করে আসছিল গ্রেফতার কবির। ‘বদমেজাজ’ নামের একটি পেজ থেকে এরকম পাবলিক নুইসেন্স সৃষ্টি করে সে।

গ্রেফতার যুবকের বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি বারিশ হক জানান, মূলত ফেসবুককেন্দ্রিক নানা ব্র্যান্ডের প্রচারণাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল তার, তার পরিবার এবং তাদের অনাগত সন্তানকে নিয়ে অত্যন্ত বাজে ভিডিও এবং স্ট্যাটাস দিচ্ছে। বেশ কিছু পেজ, ব্যক্তি তাকে নিয়ে নোংরা এ কাজ শুরু করেছে। এক পর্যায়ে অত্যন্ত আপত্তিকর কিছু ভিডিও আপলোড করছে, যা তার জন্য হুমকির কারণ।

এ বিষয়ে গতকাল সোমবার (৯ মে) সাইবার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে অভিযোগ করা হয় বলে জানান বারিশ হকের স্বামী সীমান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা পেলেন ৬শতাধিক মানুষ

হাসিবুল ইসলাম সজিব।। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ, ঈদের খুশিকে সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করতে বরুরা আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের...

Read out all

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all