×


নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায়  পাসপোর্ট   অফিসে তিন  সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে। এ সময় সংবাদ সংগ্রহে গেলে দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার মোঃ সাফি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ম্যাক নিউজের রাকিবুল রানাকে লাঞ্ছিত করা হয়।  ভিডিও ধারণের সময় মোবাইল ছিনিয়ে নেয়।  এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক (তদন্ত ) কমল কৃষ্ণ ধর।  তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেবাগ্রহীতাদের মারধরের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি ভুল বুঝাবুঝি থেকে হয়েছে বলে দাবি করে উপ-পরিচালক নুরুল হুদা।

মারধরের শিকার হোমনা উপজেলা সাকিব হোসেন বলেন, আমি পার্সপোর্ট করতে এসেছি। রোজা রেখে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে না পেরে একটা চেয়ারে বসি। আমার সাথে আরও তিনজন বসে। এ সময়  পাসপোর্ট অফিসের ডিডি মোঃ নুরুল হুদা এসেই প্লাস্টিকের চেয়ার দিয়ে আমাদের পেটাতে থাকেন। চেয়ার ভেঙ্গে গেলে চড় থাপ্পড় দেন।

দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার  মোঃ সাফি বলেন, আমি আমার পাসপোর্টের বিষয়ে পাসপোর্ট অফিসে যাই। ওই সময় দেখি পাসপোর্ট অফিসের ডিডি আমার কিছুটা সামনে তিন চারজন সেবাগ্রহীতাকে চেয়ার দিয়ে পেটাচ্ছে। ঘটনার বিষয়ে পাসপোর্টের ডিডির কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং পুলিশ ও আনসার দিয়ে হেনস্তা করেছে। ৩ ঘন্টা পর পুলিশের উধ্বতর্ন কর্মকর্তা মোবাইল উদ্ধার করে দেন।

কুমিল্লা আঞ্চলিক পার্সপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ নুরুল হুদা জানান,  আমি কাউকে মারধর করেনি।   সিসিফুটেজ দেখাতে চাইলে এই কর্মকর্তা রাঙানিত হয়ে বলেন, আমি কারো কাছে বক্তব্য দিতে বাধ্য নই।

ভিডিও লিংক: https://fb.watch/ct3w2aZK7_/









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all