×

অনলাইন ডেস্ক:

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবক সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু বলে নিশ্চিত করেছে র‌্যাব। যদিও ঘটনার শুরুতে র‌্যাবের পক্ষ থেকে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়নি।

র‍্যাব-১১ এর ডিএডি কবীর বলেন, উপজেলার গোলাবাড়ি সীমান্তে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যে যুবক নিহত হয়েছেন তিনি সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।

তিনি আরও জানান, শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে অভিযানে গেলে র‌্যাবের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এ সময় রাজু গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাংবাদিক মহিউদ্দিন

এর আগে র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব বলেন, র‌্যাবের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এ ঘটনায় এক সন্ত্রাসী নিহত হন। আহত হন র‌্যাবের এক সদস্য।

বিভিন্ন গণমাধ্যমে আপনার উদ্ধৃতি দিয়ে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি রাজু বলে সংবাদ প্রকাশিত হয়েছে— এ বিষয়ে জানতে চাইলে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। তবে যেসব গণমাধ্যম আমাকে কোট করে সংবাদ প্রকাশ করছে সেটা তাদের ব্যাপার। আমি কাউকে এ বিষয়ে কোনো তথ্য দিইনি।’

এদিকে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম সরকারের ছোট ভাই হৃদয় সরকার জানান, হাসপাতালে যে মরদেহটি রয়েছে সে আমার ভাই হত্যার প্রধান আসামী রাজু। আমাদের পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ নগরে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বৃহস্পতিবারে (১৪ এপ্রিল) রাতে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় রাজুকে।
সূত্র : ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all