×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বরুড়ায় আগুনে পুড়ে নববধূ ইয়াসমিন বেগম ( ২২) মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত ভাবে শ্বাসরোধে হত্যা পর আগুনে পুড়িয়ে দুর্ঘটনার নাটক সাজায় স্বামী।

মঙ্গলবার (২৯ মার্চ) সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা র‌্যাব ১১ এর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

এ ঘটনায় ২৮ মার্চ রাত ৯ টায় কুমিল্লা ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী রেজাউল করিম (৩০) আটক করে। সে বরুড়া উপজেলার ডেউয়াতলী এলাকার বাসিন্দা।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ১১ মার্চ ভোরে বরুড়ার ডেউয়াতলী এলাকার আগুনে পুড়ে নিহত হয় ইয়াসমিন। পরবর্তীতে বিষয়টি পরিবারে সন্দেহ হওয়ায় ১২ মার্চ নিহতের ভাই রাকিব অপমৃত্যু মামলা করেন।

বিষয়টি তদন্ত ও আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পারিবারিক কলেহ ও যৌতুক দিতে না পারায় প্রায় সময় স্ত্রীকে মারধর করতো রেজাউল। গত ১২ মার্চ কথা কাটিকাটির এক পর্যায়ে রেজাউল ক্ষিপ্ত হয়ে শ্বাসরোধে হত্যা করে ইয়াসমিনকে। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ইয়াসমিনের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে মসজিদে চলে যায় রেজাউল।

নামাজ শেষে স্থানীয় লোকজনের আগুন লাগার বিষয়ে কোন আওয়াজ না পাওয়ায় সে পারিবারিক কবরস্থান জিয়ারতের উদ্দেশ্যে চলে যায়। রেজাউল কবরস্থানে থাকা অবস্থায় স্থানীয় লোক জনের মাধ্যমে আগুন লাগার বিষয়ে জানতে পারে এবং তার বাড়িতে আসে। স্থানীয়দের আগুন নিভানোর সময় রেজাউল ও তাদের সাথে আগুন নিভানোর ভান করতে থাকে এবং বলতে থাকে ঘরের ভিতর তার স্ত্রী ও তার বিদেশ যাওয়ার সকল কাগজপত্রসহ টাকা পয়সা রয়েছে। বিষয়টি বলতে বলতে রেজাউল জ্ঞান হারানোর ভান ধরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং তার স্ত্রীর জানাজা শেষে হাসপাতাল হতে সে আত্মগোপনে চলে যায়।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all