×

মাহফুজ নান্টু, কুমিল্লা

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও প্রবীন ক্রিকেটারদের সংবর্ধনার মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করলো কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি।

শনিবার দিবসটি উপলক্ষে বেলা ১২ টায় নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বেলা ৪ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিলনায়তনে কুমিল্লার সাবেক ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি।

সংবর্ধিত ক্রিকেটাররা হলেন, বদরুল হুদা জেনু,
এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, ইকরাম মোস্তাফিজ পপলু, আহসান উল্লাহ হাসান, আসিফ আকবর, ওয়াসেল উদ্দিন আহমেদ, হেলাল উদ্দিন খোকা,ফখরুল আলম উল্লাস, আনিসুল হাকিম খান রাব্বানী, সুমন বড়ূয়া, হাবীব মোবাল্লেগ জেমস, ওয়াসকুরুনী আহমেদ পলাশ, তোফাজ্জল হোসেন ভূইয়া লিপু, মনিরুল ইসলাম মনি, অনিরুদ্ধ আইচ বগলু, মোঃ আল-আমিন ভূঁইয়া, মামুন ভূঁইয়া, মাহবুব আলম জাকি, এমদাদুল হক ইমদু, আইনুল কবির সুজন,মোস্তফা কামাল বিন আজাদ রানা, মোস্তাফিজুর রহমান লেলিন, রফিকুল ইসলাম সোহেল।

কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মুক্তিকামী বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে। স্বাধীন হয় বাংলাদেশ। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। দেশ স্বাধীন না হলে আজ আমরা বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারতাম না। তাই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি ও জেলার ক্রিকেটারদের নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছি। এছাড়াও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেছি। পরে বিকেলে আড়ম্বরপূর্ণ আয়োজনে কুমিল্লার সাবেক ক্রিকেটারদের সম্মাননা দিয়েছি।

সাইফুল আলম রনি আরো বলেন, ক্রিকেটে আজ আমরা পরাশক্তি। আমরা চাই কুমিল্লার তৃণমূল থেকে ক্রিকেটার উঠে আসুক। এই প্রজন্মের ক্রিকেটারদের উৎসাহিত করতে কুমিল্লার সাবেক ক্রিকেটারদের সম্মাননা জানিয়েছি। আমরা বিশ্বাস করি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সেতুবন্ধনে কুমিল্লার ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আসবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব নাসিম ইউসুফ রেইন, সদস্য প্রবীর রঞ্জন দে, জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, জাবেদ হাশমী চৌধুরী, ইকবাল খন্দকার, সৈয়দ সুলতান ফরহাদ কাদরিয়া জিতু, কাউছার জামান কায়েস, আম্প্যায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফউজ্জামানসহ জেলার ক্রীড়াবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all