কুমিল্লায় প্রাইভেটকার চাপায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেট কারচাপায় দুই পথচারী নিহত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে- বুড়িচং উপজেলার শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে আনিছ (৫)। 

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দ্রুতগতির প্রাইভেট কারটি চাপা দিলে দুই পথচারী ঘটনাস্থলে নিহত হয়। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *