×

নিজস্ব প্রতিবেদক:

“যে দেশে গুণীর কদর নেই,সে দেশে গুণীর জন্ম হয় না” এমনই স্লোগানকে ধারণ করে সোমবার (২১ ফেব্রুয়ারী)বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডে সুশীল সমাজের উদ্যোগে অমর একুশে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শহীদ মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা, বিভিন্ন সময়ে সমাজে অবদান রাখা প্রয়াত গুণীজনদের মরণোত্তর,বর্তমানে যাহারা সমাজের বিভিন্নস্তরে সামাজিক কাজে অবদান রাখা ব্যক্তি ও মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সাবেক সেনা বাহিনির কর্মকর্তা ও নুরপুর সমাজ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আবু তাদের বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ল কলেজের অধ্যক্ষ, মহানগর আওয়ামীলীগ সহ সভাপতি এ্যাডভোকেট আলী আজাদ।

গুণীজনদের সংবর্ধনা প্রদানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার দীনেশচন্দ্র ভট্টাচার্য, নারায়ন চন্দ্র সাহা, সহিদুল ইসলাম, জয়নাল আবেদীন চৌধুরী,সুলতান আহমেদ, সামছুল হক,
অলিউর রহমান খোকনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য শরিফ- উল- আমিন সোহেল। জাপান শাখা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হানিফ মাহমুদ, চকবাজার পুলিশ ফাঁড়ি কর্মকর্তা আব্দুস সাত্তার, ১৭ নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন খোকন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী আজগর খন্দকারসহ আরো অনেকে।
শ্রী শক্তি রঞ্জন পাল, ও রবিউল আউয়ালের সমন্বয়ে সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাহাত উল্লাহ উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all