কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭. ৪৯ শতাংশ; জিপিএ-৫ এগিয়ে মেয়েরা!

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা বোর্ডে ২০২১ সালের এইচএসসির ফলাফলে মোট পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এ বছরও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর  ১ লাখ ১৪ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে  পাস করেছে ১ লাখ ১১ হাজার ৬৮০। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন।  মেয়েদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮ হাজার ৭৫৭ জন, ছেলে ৫ হাজার ৩৯৬ জন। এ বছর শতভাগ পাশ করেছে ৯৭ টি প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *