×


জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় র‌্যাব-১১ অভিযান পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ৯ সদস্য আটক করেছে। এসময় ৪৪ পাসপোর্ট, ৭২৮ টি পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ ও ১লক্ষ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলায় কয়েকটি স্থানে  বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ  সাকিব হোসেন।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান(৪৯),  বুড়িচং থানার আবিদপুর গ্রামের আঃ রহিম এর ছেলে মোঃ আলাউদ্দিন(৩৫), কোতয়ালী থানার ছোবিরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক(৪০),  দেবিদ্ধার থানার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিল এর ছেলে মোঃ রনি(২৩), কোতয়ালী থানার শামন্যাছা গ্রামের মৃত আঃ মতিন এর ছেলে মোঃ মোশারফ হোসেন শফিক(১৯), কোতয়ালী থানার ছোটরা এলাকার মৃত গোলাম মহিউদ্দিন এর ছেলে মোঃ জামাল মিয়া(৫৫),  সদর দক্ষিণ থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন(১৯), সদর দক্ষিণ থানার রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম(১৯), কোতয়ালী থানার গুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ নাছির(২৬)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ  সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে  লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করেন।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all