কুমিল্লায় বোর্ডে এসএসসিতে ফেল করা ৬ শিক্ষার্থী পেলো জিপিএ-৫, ৮২ জনের ফল পরিবর্তন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বোর্ডে এসএসসিতে ফেল করা ৬ শিক্ষার্থী পেলো জিপিএ-৫ এবং ৮২ জনের ফল পরিবর্তন হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) প্রকাশিত  পুনর্নিরীক্ষনের ফলাফলে এসব তথ্য নিশ্চিত করেছেন  কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান।

তিনি জানান, ২০২১ সনের এসএসসি পরীক্ষার   পুনর্নিরীক্ষনের   আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাশ, যাদের ৬জন পেয়েছে জিপিএ-৫ এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে  আবেদন করতে পারবে।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২১ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং গত ৩১ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারি পর্যন্ত পুনর্নিরীক্ষনের আবেদন গ্রহণ করা হয়। ১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *