×

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন উপজেলায় পরিবহন চাঁদাবাজ চক্রের ২৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় চাঁদা আদায়ের নগদ ৮৫ হাজার ১৫০ টাকা ও ৩২৫টি টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) জেলার আদর্শ সদর, বুড়িচং, বরুড়া, দেবিদ্বার, লাকসাম, মুরাদনগর, ব্রাহ্মণপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন।

আটকরা হলেন ব্রাহ্মণপাড়ার তোফাজ্জল হোসেন (৩২), কাজি মো. আল মামুন (২৮), টিপু সুলতান (২৮), আসাদুল (২২),  দেবিদ্বার উপজেলার মবিন (২১), মফিজুল ইসলাম (২৮), ইব্রাহিম খলিল (২৫), আরমান (১৯), ইব্রাহিম হোসেন (৩০), শহিদুল হোসেন, সাদ্দাম হোসেন (২৭), বরুড়া উপজেলার শাহজাহান (৪৪), সোহেল হোসেন (৩২), মহিন উদ্দিন (৩২)।

এছাড়া আবুল কালাম আজাদ (৩২), সদর দক্ষিণ উপজেলার সবুজ (১৯), বুড়িচংয়ের রাকিব হোসেন (২৩), মামুনুর রশিদ (৩২), ওহিদ মিয়া (৫০), রুবেল (৩২), জালাল হোসেন (৩১), নূর উদ্দিন (৩২), শফিকুল ইসলাম রুবেল (২৫), জাহিদ (২৬), মোস্তফা (৩২), শরীফ(৩১), ফারুক(২৮), মুরাদনগরের শাহ আলমকে (২৬) আটক করা হয়।

অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্যরা বিভিন্ন রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, ট্রাক ও কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপারদের নিকট থেকে জোরপূর্বক টাকা আদায় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all