×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ঘনিষ্ঠ বন্ধু ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার সাড়ে ৮ ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ডিবি পুলিশের গাড়ি করে পুলিশ সুপার কার্যালয় থেকে বের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলের ছোট ভাই জুয়েল। তিনি বলেন, আমার ভাই সুস্থ আছেন। ডিবির গাড়িতে থাকায় এলাকাবাসী সন্দেহ করেছে। তাই গাড়ি থেকে নামিয়ে বাবুল ভাইকে মোটরসাইকেল করে বাড়িতে নিয়ে গেছে এলাকাবাসী।

এর আগে বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে কাউন্সিলর বাবুলকে ছেড়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে উত্তেজিত জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 


কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর রহীম জানান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
তবে পুলিশের একটি বিশেষ সূত্রে জানা যায়, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ড ঘটনায় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে মামলার তথ্যসমূহ যাচাই-বাছাই করার জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষ তাকে ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য সকাল ৯ টায় তার নবগ্রাম এলাকা থেকে ডিবি পুলিশে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all