×

মোঃ শরীফ উদ্দিনঃ
আজ ঐতিহাসিক ৭ ডিসেম্বর কুমিল্লার বরুড়া হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালে এ দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বরুড়ায় লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। বরুড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রতি বছর উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার পয়ালগাছা ইউনিয়নের শহীদ নগরে পাক বাহিনীর সাথে বটতলী সম্মুখ যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগ কারী শহীদ বীর মুক্তিযোদ্ধাের স্মরণে তাদের সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বরুড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন তাদের স্মরণে ৭ ডিসেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা বঙ্গবন্ধু ম্যুরাল ও বটতলী শহীদ নগরে পুষ্পস্তবক অর্পণের উদ্যোগ গ্রহণ করেছে।


প্রসঙ্গত, ৭ ডিসেম্বর কুমিল্লার বরুড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে বরুড়া মুক্ত হয়। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীসহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে, মুক্ত হয় বরুড়া। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর রাতে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সাড়াশী আক্রমণে পাক সেনারা তাদের ক্যাম্প গুটিয়ে বরুড়া ছেড়ে যেতে বাধ্য হয়। রাতের মধ্যে অবস্থানরত পাক সেনাদের সঙ্গে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাকসেনাদের প্রধান ঘাঁটি পতনের মধ্য দিয়ে পরদিন ৭ ডিসেম্বর বরুড়া পাক সেনা মুক্ত হয়।

এদিন ভোরে মুক্তিসেনারা বরুড়ার বিভিন্ন এলাকা দিয়ে আনন্দ উল্লাস করে কুমিল্লা শহরে প্রবেশ করে। স্থানীয় জনসাধারণ মুক্তিযোদ্ধাদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়। পরে এদিন বিকেলে বরুড়ায় বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all