×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সিটির ১৭ নং ওয়ার্ডে সন্ত্রাসীদের হামলার ঘটনায় ২৪ ঘন্টা পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

তবে মঙ্গলবার সন্ধ্যায় পাশের ১৬ নং ওয়ার্ড সংরাইশ এলাকা থেকে অস্ত্র, গুলি, ককটেল, কালো জামা উদ্ধার করে পুলিশ। কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার বলেন, আমরা ধারণা করছি কাউন্সিলর হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এসব।
,
সোমবার( ২২ নভেম্বর) বিকাল ৪ টার পর ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সোহেল ও তার সহযোগী হরিপদসাহাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার পর থেকে এলাকবাসী উত্তেজিত হয়ে কয়েকটি বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম ( অর্থ ও প্রশাসন) জানান, ঘটনার পর পর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

নিহত কাউন্সিল সোহেলের ছেলে নাদিম জানান, আমরা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি। তাই মামলা দিতে দেরি হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all