×

কুমিল্লা প্রতিনিধি।।


নানা আয়োজনে শেখ রাসেল দিবসে পালন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল এর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করে কুসিক প্রশাসন। দুপুরে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে তথ্যচিত্র প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগীতা-পুরষ্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর নগর ভবন জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ও কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি। শুভেচ্ছা বক্তব্য রাখেন নুর জাহান আলম পুতুল। আলোচক হ বিশিষ্ট নারী নেত্রী রোটারিয়ান দিলনাশি মোহসেন, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইঁয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন- উদ্দিন চিশতীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া। অনুষ্ঠানের শেষ পর্বে সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের সহযোগীতায় চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

চিত্রাংকন প্রতিযোগীতায় শতাধিক শিশু-কিশোর অংশ গ্রহণ করেন। এ পর্বে বিচারক হিসাবে ছিলেন
শিল্পী রেয়াজুল হক কাজল, শিল্পী মো. মিজানুর রহমান, সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের প্রধান মোহাম্মদ শাহীন।

ক-বিভাগে পুরষ্কার পেয়েছেন তনুশ্রী রায়, সুবাহ ই নুরীম আরফী, প্রাঞ্জল বড়ুয়া প্রাপ্ত। খ-বিভাগে পুরষ্কার পেয়েছেন নকশা দেবনাথ, অভয় দেবনাথ, প্রত্যয় ঘোষ। গ- বিভাগে পুরষ্কার পেয়েছেন সায়লা বিনতে বাশার, তাহসিনা সাফরিন, মো. রওনক সাইফ। ঘ-বিভাগে পুরষ্কার পেয়েছেন মাঈনুল ইসলাম, মারিয়া কবির ঈসা, আতিকুর রহমান সিয়াম। বিশেষ পুরষ্কার পেয়েছেন মাহজাবিন বিনতে হুদা নিশাদ।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all