×

আবু সুফিয়ান রাসেল।।


নানা আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ, স্মারক বৃক্ষরোপণ, তথ্যচিত্র প্রদর্শন, কুইজ ও রচনা প্রতিযোগীতা-পুরষ্কার বিতরণ, কেক কাটা, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। সোমবার (১৮অক্টোবর) কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মুজিববর্ষ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মোশারফ হোসেন ভূঁঞা, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মিঞা, সুমী আক্তার, কোষাধ্যক্ষ মো. গুলজার হোসেন, কলেজের সকল বিভাগের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, কলেজের বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইংরেজি বিভাগের প্রভাষক কাজী আপন তিবরানী’র সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাকিবুল হক পাবেল, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন কলেজের শিক্ষার্থী মৌসুমী সরকার। শেখ রাসেলের জীবনী বিষয়ে আলোচনা করেন গণিত বিভাগের প্রভাষক বাধন দাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরুন্নেছা।

অনুষ্ঠানের শেষ পর্বে কুইজ প্রতিযোগীর পুরষ্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগীতায় বিজয়ী হয়েছেন সুমাইয়া আক্তার, সাদিয়া মজুমদার, মোসা. রেহেলা আক্তার রুমা। রচনা প্রতিযোগীতায় বিজয়ী হয়েছেন সেঁজুতি সাহা সৃজা, সাদিয়া মজুমদার, নুসরাত জাহান নাদিয়া।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড আবু জাফর খান। কারবালার মর্মান্তিক ইতিহাসের স্মৃতি চারণ করে অধ্যক্ষ বলেন,শিশু শেখ রাসেলের জন্মদিনে, আনন্দ থেকে বেদনার স্মৃতি বেশী। শেখ রাসেল বাঁচার অনেক আকুতি করেছিলো। তারা তাকে বাঁচতে দেয়নি।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, শেখ রাসেল দিবস উপলক্ষে কলেজ থেকে দেয়ালিকা প্রকাশ ও জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে শতশপথ বাক্য সংগ্রহ শুরু করছি। অক্টোবর মাসের শেষ সপ্তাহে দেয়ালিকা অনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। এছাড়াও কলেজের উচ্চমাধ্যমিক শাখায় দৃষ্টিনন্দন শেখ রাসেল ম্যুরাল স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all