×

(নাজিম উদ্দিন, মুরাদনগর)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন বিএনপির আমলে ৪ বার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা চুরির স্বীকৃতি এনেছিলো, আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক সম্মান পদক লাভ করে দেশের সুনাম উজ্জল করেছেন। বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিনত করেছিল, দেশে বিএনপি কোন উন্নয়ন করেনি, তাদের দেশের প্রতি কোন দায়বদ্ধতা নেই, তারা এতিমের টাকা লুটপাট করেছে, এতিমের টাকা চুরির অপরাধে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে, মন্ত্রী বলেন, আমরা দেশের একটা মানুষকেও গৃহহীন রাখবো না, সকল জনসাধারণের খাদ্য অন্য বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবো। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন। পরে তিনি মুরাদনগর, বুড়িচং, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন,ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টির সূচনা করেছিলেন,পাকিস্তানের ২০ বছরে বাংলাদেশের কোন অফিসার সিএসপির পদ পায়নি, আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্যদিয়ে বঙ্গবন্ধুকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, কিন্তু বাংলার দামাল ছেলেরা গনআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছিলেন

২৬ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণায় আমরা স্বাধীনতা যুদ্ধে ঝেঁপে পড়েছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা এবং নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম ফারুক,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all

বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১...

Read out all

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)...

Read out all