×

অনলাইন ডেস্ক:
বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম এফডিসির কাছে তার অফিস থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর থেকেই এই শিল্পীর অসংখ্য শুভাকাঙ্ক্ষী তার মুক্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন।
আসিফ আকবরের অফিসিয়াল ফেসবুক পেজ ‘আসিফ’ থেকে জানানো হয়, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার আশু মুক্তি দাবি করছি।

জনপ্রিয় শিল্পী ও সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ ফেসবুকে লিখেছেন, আসিফ আকবর-এর উপকার নেন নাই এমন কথা খোদ তার বিরুদ্ধে মামলাকারী পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আমাদের অনেকেরই পায়ের তলার মাটিটা পর্যন্ত এই তথাকথিত মাতাল এর অবদান। আমাদেরকে ক্ষমা করুন আসিফ ভাই…।

সাংবাদিক রেজাউর রহমান রিজভী লিখেছেন, আসিফ আকবর যাদের জন্য অনেক করেছেন, তারাই আজ তার সবচেয়ে বড় ক্ষতি করলো। একজন শফিক তুহিনের গান না গাইলে আসিফের কিছু যায় আসে না। বরং আসিফের গানে শফিক তুহিন গংদের নাম হয়, খ্যাতি বাড়ে। তাই শিল্পীদের প্রতি অনুরোধ, কাছের মানুষ ও দূরের মানুষটিকে চিনতে শিখুন। যাদের সঙ্গে অহরহ খাতির করছেন, সেই মানুষটিই যখন ক্ষতির কারণ হয়, তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না।

নাট্যনির্মাতা আফজাল হোসেন মুন্না লিখেছেন, আসিফ আকবর অন্যের হক মেরে খাইলে তার বিরুদ্ধে কেস তো হতেই পারে। তিনি গ্রেপ্তারও হতে পারেন। কিন্তু ৫৭ ধারা কেন? শিল্পী সমাজেই যদি ৫৭-এর চাষ করা হয় এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। অথচ শিল্পীদের অবস্থান এই ধরনের আইনের বিপরীতে হওয়া উচিত ছিল। দিস ইজ এলার্মিং, নট এ গুড সাইন এট অল!!

জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাফাত লিখেছেন, আসিফ আকবরকে গ্রেপ্তার-এর তীব্র নিন্দা জানাই।সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর ১৪। আজ বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে সোপর্দ করা হবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all