×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বরুড়ায় নিখোঁজের ৪ দিন পর মিনাজ আক্তার নামে সাত বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের কাত্তিয়ার পাড় শহীদ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে খালের পাড় ঝোঁপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা । বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক ( এস আই) বিশ্বজিৎ পাল ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে মিনাজ আক্তার । পিতামাতার বিচ্ছেদের পর মা সুফিয়া বেগমের সাথে নানার বাড়ি বরুড়ায় থাকতো মিনাজ। গত শনিবার থেকে সে নিখোঁজ হয় । বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করেও তাকে পাওয়া যায়নি । বুধবার সকালে তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশকে খবর দেয়া হয় ।

বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক ( এস আই) বিশ্বজিৎ পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে । ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে । ৪দিন আগে নিখোঁজ হলেও এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডাইরী করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all