×

অমিত মজুমদার, কুমিল্লা

আমি ব্যক্তিগত ভাবে একজন চিকিৎসক ও শিক্ষক হিসেবে চান্দিনাসহ কুমিল্লা জেলার স্বাস্থ্য ও শিক্ষাখাতে অবদান রাখার চেষ্টা করব। চান্দিনার জনগণের কল্যাণে যা করার দরকার আ.লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাই আমরা করব।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন তা বাস্তবায়নে সব সময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করব। স্বাস্থ্যখাতে যুগান্তকারী বিপ্লবের জন্য রূপরেখা বাস্তবায়ন করা হবে। যা চান্দিনা দিয়ে শুরু করে পরবর্তীতে বাংলাদেশে ছড়িয়ে দেয়া হবে । নির্বাচিত হলে সাবেক এমপি মরহুম আশরাফ ভাইয়ের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা হবে।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, চান্দিনাসহ বাংলাদেশের অগ্রগতি ত্বরান্বিত করবে আমাদের সহযোদ্ধা ডা. প্রাণ গোপাল দত্ত। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার উপর আস্থা রেখেছেন । আমি বিশ্বাস করি চান্দিনার জনগণও তার ওপর আস্থা রাখতে সক্ষম হবে । সে নির্বাচিত হলে বৃহত্তর কুমিল্লাকে এগিয়ে নেওয়ার জন্য কাঁদে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। আগামী দিনে বাংলাদেশে এবং কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার ৪১’এর একটি জ্ঞান নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার নিকট মনোনয়নপত্র দাখিল করেন প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত। এসময় চান্দিনা আ.লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য গত ৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৪ সেপ্টেম্বর মনোনয় পত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে ভোট ভোটার রয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫৪ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all