×
https://youtu.be/nMpJ8jJFr54

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় নিজ কার্যালয়ে ১০০ জনের শরীরে মডার্নার টিকা পুশ করেছেন কাউন্সিলর নাদিয়া নাছরিন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

তবে কাউন্সিলর নাদিয়া নাছরিন দাবি করেছেন, জনস্বার্থেই তিনি এই কাজ করেছেন। ইনজেকশন পুশ করার পূর্ব অভিজ্ঞতা তার রয়েছে। তিনি কুসিকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।

ঘটনাটি নগরীর গাংচর এলাকায় সোমবার (০৯ আগস্ট) বিকেলে ঘটলেও আলোচনায় আসে বৃহস্পতিবার রাতে। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, টিকা দেওয়ার সময় কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি। কাউন্সিলর মাস্ক পরিহিত ছিলেন না। অভিযোগ রয়েছে, তিনি নিজ এলাকার পছন্দের লোকদের ডেকে এনে টিকাগুলো পুশ করেন।

এই বিষয়ে শুক্রবার সকালে কাউন্সিলর নাদিয়া নাছরিন বলেন, ৯ আগস্ট হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা সংকটের কারণে স্থানীয়দের মধ্যে ঝামেলা হয়। ৬০০ টিকার মধ্যে সে সময় ১০০ টিকা থেকে যায়। 

পরের দিন টিকা দেওয়া যাবে কি না বিষয়টি মেয়র মহোদয়কে জানানো হয়। তিনি জানান, গণটিকার সময় বাড়ানোর সুযোগ নেই।  তখন স্থানীয় সকলের অনুরোধে টিকাগুলো আমার কার্যলয়ে এনে বিকেল ৪টার মধ্যে স্থানীয়দের পুশ করি। এ বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, আমি কাউন্সিলর হওয়ার আগে টিকাদান কর্মসূচি পালন করেছি। এফপিবিআইতে দীর্ঘ দিন চাকরি করেছি। আমার এ বিষয়ে সনদও রয়েছে। 

তিনি আরও বলেন, কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলেই আমার কার্যালয়ে আনা হয়েছে। আর টিকাদান কেন্দ্রে যেসব দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ছিল তারা ভয়ে চলে যায়। টিকাগুলোর কার্যকারিতা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। জনস্বার্থে আমি এই কাজ করেছি।

৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন বলেন, গণটিকার শেষ দিনে হারুন স্কুল কেন্দ্রে  বিশৃঙ্খলার সৃষ্টি হলে প্রশাসন কার্যক্রম বন্ধ করে দেয়। টিকা কিভাবে কাউন্সিলরের কার্যালয়ে গেল আমার জানা নেই। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জহিরুল ইসলাম জানান, আমাদের নির্ধারিত কেন্দ্রের বাইরে টিকা দেওয়ার কোনো বিধান নেই। কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শুনেছি। তবে টিকা বাকি থাকলে আমাদের ফেরত দেওয়ার কথা। কাউন্সিলর এই কাজ কিভাবে করলেন আমার জানা নেই।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কেন্দ্রের বাইরে টিকাদানের কোনো সুযোগ নেই। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all