×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে। শনাক্তের হার কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। কুমিল্লায় উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও রোগীদের চাপ সামাল দিতে হিমশিত খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৪ ঘন্টায় মৃত্যু তালিকায় যোগ হয়েছে আরও  ১৪ জন। শুক্রবার  ( ৬ আগস্ট) সাড়ে ৫ টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টায় কুমিল্লায়  ৫৬৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৬৩ জন, আদর্শ সদরের ১, সদর দক্ষিণের ৭, বুড়িচংয়ের ৫৮, ব্রাহ্মণপাড়ার ২৪ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ১৯, দেবিদ্বারের ১৫, দাউদকান্দির ৩২, লাকসামের ৬, লালমাইয়ের ২২, নাঙ্গলকোটের ৫৫,  বরুড়ার ১৯ , মনোহরগঞ্জের ১৮, মুরাদনগরের ৮২, মেঘনার ১৮ ও তিতাসে ১৪  রয়েছেন।  

নিহত ১৫ জনের মধ্যে এর মধ্যে চান্দিনা ৩ জন, বরুড়া ৩ জনসহ বাকিরা অন্যান্য উপজেলার।
যার মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী রয়েছে। নিহতদের বয়স ৩৮ থেকে ৭৫  বছরের মধ্যে ।

কুমিল্লায় সর্বমোট ৩৩  হাজার ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।  যার ফলে জেলাজুড়ে মারা গেছেন ৭৮৬ জন।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, করোনা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নতি হচ্ছে। বিধি নিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান চলমান রয়েছে। সে সাথে খাদ্য সামগ্রী বিতরণও চলছে।

 সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় সক্রমণের হার ৪০,৪৫ ছিল। যা  বর্তমানে ৩০-৩২ শতাংশে নেমে এসেছে। জেলা জুড়ে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। টেস্ট বেশি হওয়ায় আক্রান্ত সংখ্যা বেশি হচ্ছে। গণটিকা কার্যক্রম বাস্তবায়নে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all