×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ৩ হাজার ৭৩২ টি  নমুনা পরীক্ষা করে নতুন করে রেকর্ড ১ হাজার ১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩ আগষ্ট) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১ হাজার ১৯০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩৫২ জন, আদর্শ সদরের ৩৭, সদর দক্ষিণের ১৬, বুড়িচংয়ের ৫৫, ব্রাহ্মণপাড়ার ৪২ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ৪৫ জন, চৌদ্দগ্রামের ২৩, দেবিদ্বারের ৫৩, দাউদকান্দির ৬৯, লাকসামের ৭৮, লালমাইয়ের ৪৫, নাঙ্গলকোটের ৬৯,  বরুড়ার ৯৬, মনোহরগঞ্জের ৩৪, মুরাদনগরের ৬৮, মেঘনার ২৫, তিতাসের ২৯ ও হোমনা উপজেলার ৫৪ জন রয়েছেন।  

২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ২৮ থেকে ৭০ বছরের মধ্যে । এর মধ্যে সিটিতে ৩ জন, মনোহরগঞ্জে ২ জন, দাউদকান্দি, দেবিদ্বার, ব্রাহ্মণপাড়ায় একজন করে মারা গেছে। যার মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ।

 সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ৩১  হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা গেছেন ৭৫০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক...

Read out all