×

(মো. নাজিম উদ্দিন, মুরাদনগর )
কুমিল্লা মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি এলাকার বয়োজ্যেষ্ঠ ও সুশীল সমাজের ছয় ব্যক্তির নামে প্রধানমন্ত্রী ও জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ভুক্তভোগীরা।সোমবার সকালে মুরাদনগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, জাহাপুর ইউপির বড়ইয়াকুড়ি গ্রামের বয়োজ্যেষ্ঠ ও সুশীল সমাজের ছয় ব্যাক্তি আলাউদ্দিন, গিয়াস উদ্দিন, আবদুর রহমান, দানু মিয়া, নুরুল ইসলাম,ও হাসান মিয়ার বিরুদ্ধে এলাকায় হত্যা, গুম, চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ নারী ঘটিত কিছু বিষয়ে কাল্পনিক কিছু ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অজ্ঞাত নামে যে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

একটি স্বার্থান্বেসী ও কুচক্রী মহল আমাদেরকে হেয়প্রতিপন্ন ও হয়রানি এবং আমাদের এলাকার সুনামক্ষুন্ন করার উদ্বেশ্যে এই বানোয়াট অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক কাজের জন্য আমরা তাদের ধিক্কার জানাই।
এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাহাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন, হাজী আসাদ মিয়া, আলাউদ্দিন, গিয়াস উদ্দিনসহ ভুক্তভোগীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all