×

অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ১২ বছর পর স্বামী বিদেশ থেকে দেশে এলে তার সঙ্গে একদিন সংসার করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন তার স্ত্রী।

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানোর পরদিন স্বামীকে মোবাইল করে স্ত্রী বলেন, চার মাস আগেই তোমাকে আমি তালাক দিয়েছি। এ ঘটনায় গত রোববার প্রবাসফেরত স্বামী বাদী হয়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মামলা করেন।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাগ্যকূল মান্দ্রা এলাকার সৌদিপ্রবাসী আবুল কালামের সঙ্গে ১২ বছর আগে একই এলাকার কাদির দেওয়ানের মেয়ে মুক্তা আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর আবুল কালাম সৌদিআরব চলে যান। বিদেশে থাকাবস্থায় তার অর্জিত সব টাকা স্ত্রী মুক্তা আক্তারের নামে ন্যাশনাল ব্যাংক ভাগ্যকূল শাখার অ্যাকাউন্টে পাঠান।

গত শুক্রবার (২৫ মে) আবুল কালাম দেশে এলে স্বামীর সঙ্গে একদিন থাকার পরই স্ত্রী মুক্তা আক্তার সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার আ. শহীদের ছেলে নাহিদের সঙ্গে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় মুক্তা ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৯ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন আবুল কালাম।

একই সঙ্গে পালিয়ে যাওয়ার একদিন পর মুক্তা মোবাইল ফোনে স্বামীকে জানায়, আমি আবুল কালামকে গত ফেব্রুয়ারি মাসে তালাক দিয়েছি।

জীবনের সব সঞ্চয় হারিয়ে আবুল কালাম আবেগতাড়িত হয়ে বলেন, সর্বশেষ স্বর্ণালংকারটুকু হাতিয়ে নেয়ার জন্য হয়তো অপেক্ষায় ছিল। তাই বিদেশ থেকে আসার পর একদিন ঘর করেই পালিয়ে গেছে। তালাক প্রদান করে থাকলে আবুল কালামের সঙ্গে কীভাবে ঘর করল এ নিয়ে এলাকায় নানা রকম আলোচনা হচ্ছে।

এ ব্যাপারে মুক্তা আক্তারের মা রানু বেগম জানান, স্বামীর বাড়ি থেকেই তার মেয়ে অন্য কোথাও চলে গেছে। এখন আর তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানা পুলিশের ওসি এসএম আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে গত ২৭ মে কোর্টে মামলা হয়েছে। তবে কোর্টের কাগজ এখন পর্যন্ত থানায় এসে পৌঁছায়নি। কাগজপত্র পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all