×

(অমিত মজুমদার, কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ি থেকে শিশুসহ দুইজন লা’শ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৫ টায় গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে । দগ্ধ হয়েছে ১৫ জন । নি’হতদের মধ্যে একজন শিশু ও একজন পুরুষ রয়েছে। শিশুটির বয়স সাত বছর বলে জানা গেছে। তবে আরও একজনের মৃত্যুর খবর গেলেও তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায় , ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস বাস গ্যাস নিয়ে বের হওয়ার কিছুক্ষণ পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তারপর দুইজনের ম’রদেহ বের করা হয়। গুরুতর আহত ৫ জন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। তবে কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায় নি ।

দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন আহতদের অবস্থা গুরুতর । তবে কি কারণে এই অগ্নিকান্ড তা নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না । তবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all