×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করলেন মো. কামরুল হাসান। এ সময় তাকে ফুলেল শুভেচছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। তার আগে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক ছিলেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

এদিকে কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো: আবুল ফজল মীর উপসচিব সুরক্ষা সেবা বিভাগে পদায়ন করা হয়েছে।

জানা যায়, কুমিল্লা নবাগত জেলা প্রশাসক মো. কামরুল হাসান এর আপন ছোট ভাই ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপন দুই ভাইয়ের দুটি জেলার প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার ঘটনা। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরে। জেলা প্রশাসকদ্বয়ের বাবার নাম কাশেম আলী। তিনি প্রথম জীবনে শিক্ষক ও পরবর্তীতে রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। মায়ের নাম সাজেদা খাতুন (রত্নগর্ভা)। তাঁরা ৫ ভাই ও ৪ বোন। তাদের মধ্যে ৬ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভাই-বোনদের মধ্যে চারজনই সরকারি কর্মকর্তা (বিসিএস ক্যাডার)।

বড় ভাই কামরুল হাসান নবাগত কুমিল্লার জেলা প্রশাসক, তার পরের জন আনোয়ার হোসেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। এক ভাই রাজধানীর নিউরো সায়েন্স ইন্সটিটিউটের সহকারী রেজিস্ট্রার (বিসিএস ২৮তম ব্যাচ)। এক বোন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে আছেন (বিসিএস-৩১তম ব্যাচ)। আরো দুইজন বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all