×

মাহফুজ নান্টু, কুমিল্লাঃ

আজ রবিবার ভোরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ডব্লিউআইসি স্টোরেজে করে ২ লাখ ৮৮ হাজার ডোজ ভ্যাকসিন পৌছালো। জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ
ভ্যাকসিনগুলো পূর্ণ নিরাপত্তায় গ্রহণ করেন।

কুমিল্লা জেলার জন্য ১ লক্ষ ৩৪ হাজার ১২৫ জনের ভ্যাকসিনের জন্য চাহিদা উত্থাপন করা হয়। জনপ্রতি দু’টি করে ভ্যাকসিন ডোজ নিতে হলে ২ লাখ ৮৮ হাজার ডোজ ভ্যাকসিন প্রয়োজন।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, খুবই ভালো লাগছে যে আমরা আমাদের চাহিদা মতো ভ্যাকসিন পেয়েছি। পূর্ণ নিরাপত্তায় রবিবার ভোরে আমরা ভ্যাকসিনগুলো গ্রহণ করেছি। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদসহ ভ্যাকসিন রিসিভ কমিটির সবাই উপস্থিত ছিলেন।

১২০০ ভায়াল(প্রতি ভায়ালে ১০ ডোজ ভ্যাকসিন) থাকে এমন ২৪ কার্টুন ভ্যাকসিনগুলো রয়েছে। এখন ভ্যাকসিনগুলো বুথে পৌছানো হবে।

ম্যাজিষ্ট্রেট আবু সাইদ জানান, আমরা ভোর সাড়ে চারটায় ভ্যাকসিনগুলো গ্রহন করি। ২৪ টা কার্টনে এসেছে ভ্যাকসিনগুলো। গ্রহনের আনুষ্ঠানিকতা সেরে ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, কুমিল্লায় আপাতত সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি কর্পোরেশনের জন্য নগর স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন প্রদানের বুথ বসানো হবে। এসব বুথে যারা ভ্যাকসিন প্রদান করবে তাদেরকে আজ রবিবার থেকে প্রশিক্ষণও শুরু হবে। প্রতিদিন প্রতিটি বুথে ২টি করে টিম কাজ করবে। আরো দু’টি টিম স্ট্যান্ডবাই থাকবে। প্রথম দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া নার্স ও কমিউনিটি ম্যাডিকেল অফিসারদেও এই প্রশিক্ষণের আওতায় এনে করোনা ভ্যাকসিন কর্মসূচি চালিয়ে নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all