×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)

কুমিল্লায় হাইওয়ে পুলিশ ও ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২ পুলিশ অফিসার ও ৫ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। এসময় হাইওয়ে পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার হাড়ি সর্দার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মহাসড়কে ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ২০ জনের মতো আহত হয়। সেসময় মহাসড়কে পুলিশের ডিআইজির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ওসি মো. আবুল ফয়সল। খবর পেয়ে তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

তবে স্থানীয় অটোরিকশা চালকদের দাবী হাইওয়ে পুলিশকে চাঁদা না দেয়ায় পুলিশ আমাদের লোকজনদের ধরে মারধর করে, গাড়ী আটক করে ও গাড়ীর চাবি নিয়ে যায়। পরে টাকা দিলে ছেড়ে দেয়। আমরা এনিয়ে প্রতিবাদ করলে পুলিশ আমাদের কয়েকজনকে ধরে মারে। সেসময় চেয়ারম্যান সাহেব যাচ্ছিলেন আমাদের চিৎকার চেঁছামেচি দেখে দাঁড়ান। তিনি গিয়ে পুলিশের সাথে কথা বলতে চাইলে পুলিশ চেয়ারম্যানকে গালমন্দ করে। আমরা পুলিশের এমন অসৌজন্য মুলক আচরনের প্রতিবাদ জানালে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। এরপর আমাদের স্বজনেরা এগিয়ে এলে তাদেরও লাঠিচার্জ করা হয়। এতে আমাদের ১০-১২ জনের মতো আহত হয়েছে।

স্থানীয় ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেন, ভিতরের রাস্তায় চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মহাসড়কে ধরে এনে মারধর করে হাইওয়ে পুলিশ। আজ (শনিবার) একজন প্রতিবন্ধী চালককে ধরে মারধর করে। এ নিয়ে অন্যরা প্রতিবাদ করলে তাদের ৮-১০ জনকেও পুলিশ মারধর করে। এসময় আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এসব দেখে আমি মহাসড়কের পাশে মোটরসাইকেল রেখে লোকজনের কথা শুনার সময় তার আমার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় পুলিশের গাড়ি।

এ নিয়ে জানতে চাইলে পুলিশের সাথে আমার বিতন্ডা হয়। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে এবং সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ১০-১৫জন আহত হয় বলে দাবী করেন তিনি।

চৌদ্দগ্রামের মিয়া বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) মনজুরল হক বলেন, আমরা মহাসড়কে যান চলাচল নির্বিঘœ রাখতে মহাসড়কে চলাচল করা সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা আটক করি। আজ একটি অটোরিকশা আটক করি। চালক প্রতিবন্ধী দেখে তাকে আবার ছেড়ে দেই। পরে স্থানীয় ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর আহমেদ এসে আমাদের গাড়ির সামনে তার মোটরসাইকেল রেখে বাধা দেয়। আমরা মোটর সাইকেল সরাতে গাড়ীর হর্ণ বাজালে তিনি আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় তার সাথে আমাদের তর্ক হয়।

এর এক পর্যায়ে তার শ্যালক মাসুম, সামছু ও আলকাসসহ স্থানীয়রা আমাদের উপর হামলা করে এবং গাড়িতে ভাংচুর চালায়। ওই হামলায় সার্জেন্ট আশিক, এসআই সিরাজুল এবং এএসআই দুলালসহ সাতজন আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ডিআইজি স্যারের নিরাপত্তা ডিউটিতে ছিলাম। সেসময় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাকে দেখে স্থানীয়রা চলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রন হয়। তবে মহাসড়কে ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ও ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মাঝে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্থানীয়রা এসে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all