×

( জাগো কুমিল্লা.কম)

দীর্ঘদিন ধরে অগ্রগতি নেই, কোনও শিক্ষার্থী নেই, এমনকি দু’একজন শিক্ষার্থী থাকলেও পাবলিক পরীক্ষায় পাস করতে পারে না তাই কুমিল্লার চান্দিনার দুইটি ও চৌদ্দগ্রামে একটি মাদ্রাসার বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বছর থেকে এসব মাদ্রাসায় আর শিক্ষা কার্যক্রম না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আশেপাশের স্বীকৃত মাদ্রাসাগুলোতে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই তিনটি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত হয়। পরে বুধবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের পদুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা, যা আরো ৫ বছর আগে কার্যক্রম বন্ধ হয়ে যায়, চান্দিনার মাইজখার ইউনিয়নের করতলা দারুত তাওহিদ দাখিল মাদ্রাসা ও কেরণখাল ইউনিয়নের থানগাঁও ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা।

চান্দিনার মোহনপুর ইসলামিয় দাখিল মাদ্রাসার প্রধান আফাজ উদ্দিন মো: আফাজ উদ্দিন মিয়াজী জাগো কুমিল্লা ডট কমকে জানান, সম্প্রতি কুমিল্লা আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের সময় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছে।এটি বোর্ডের একটি যুগপোযোগী সিদ্ধান্ত। এ সময় মাদ্রাসায় কেউ পাবলিক পরীক্ষায় অংশগ্রহন করতে পরেনি। ইতিমধ্যে কার্যক্রম বন্ধ।


জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম সাইফুল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এসব মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি বন্ধ ছিল। তাদের কার্যক্রম সন্তোষজনক নয়। সরেজমিনে পরিদর্শনে গিয়েও ভয়াবহ চিত্র দেখা গেছে। পরে কারণ দর্শানোর নোটিশ দিলে তাতেও সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। এসব কারণে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’

মাদ্রাসা বন্ধের নোটিশে বলা হয়েছে, ২০১৭ ও ২০১৮ সালের দাখিল পরীক্ষায় কোনও শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। এর কারণ জানতে চেয়ে মাদ্রাসা প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অনেকেই এর জবাব দেননি। যারা জবাব দিয়েছে তাতে বোর্ড সন্তুষ্ট হতে পারেনি। এ কারণে এসব মাদ্রাসার অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদ্রাসার কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all