অবশেষে গ্রেফতার হলেন সেই সুন্দরী লেডি ডন

অনলাইন ডেস্ক:

ভারতের সুরাতের লেডি ডন অস্মিতা গোহিল।বয়স ২০ বছর।স্কুলের গণ্ডি পেরিয়েছেন কি না কেউ জানেন না।তবে তাকে একনামে সবাই চেনেন।অবশ্য শুধু চেনেন বললে ভুল হবে সুরাতের কিছু এলাকা কাঁপে তার নামে।এমনকি পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে তার নামে।কয়েকবার গ্রেফতারও হয়েছেন অস্মিতা।কিন্তু পরে জামিনে ছাড়া পেয়ে যান।সম্প্রতি এই ‘লেডি ডন’ অাবারো খবরের শিরোনামে।

সোমবার সকালে সুরাতের একটি পানের দোকানে তলোয়ার নিয়ে ঢুকে ৫০০ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ফের গ্রেফতার হয়েছেন অস্মিতা ও তার বন্ধু রাহুল। গত মার্চে দোলের দিনও চপার জাতীয় ধারালো অস্ত্র হাতে কয়েক জনের সঙ্গে ঝামেলায় জড়ান অস্মিতা।

সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয় এই লেডি ডন। ফেসবুকে নিজেকে ‘স্বনির্ভর’ বলে পরিচয় দিয়েছেন তিনি। তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের প্রচুর ছবিও রয়েছে। এমনকী সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে বা তলোয়ার নিয়েও নিজের ছবি পোস্ট করেছেন অস্মিতা।

নামীদামি বাইক এবং গাড়ি চালানোর শখ রয়েছে তার।ফেসবুকে আড়াই হাজার বন্ধু ও ১৭ হাজার ফলোয়ার রয়েছে ডনের।ফেসবুক-বায়োতে অস্মিতার স্বীকারোক্তি, ‘আমি জীবনটা অন্য ভাবে বাঁচতে পছন্দ করি, আশায় ভরসা করে নয়, নিজের শর্তে বাঁচি।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *