×

অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেফতার ১কুমিল্লায় ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার গোল মার্কেটের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, বরিশাল সদরের উজিরপুর এলাকার বজলুর রহমানের ছেলে আতিকুর রহমান লিমন (২৪) বেশ কিছুদিন ধরে বিভিন্ন জনের ফেসবুক আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। আতিকুর রহমান লিমন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্র। কুমিল্লায় হাউজিং এস্টেট এলাকায় এক বন্ধুর বাড়িতে থেকে প্রতারণা কার্যক্রম পরিচালনা করছিলেন তিনি।

বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটের নজরে আসার পর মোবাইলের কল লিস্টের সূত্র ধরে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে আতিকুর রহমান লিমনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: কুমিল্লার কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all