×

অনলাইন ডেস্ক:
শুক্রবার ১৫জুন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা ৩০ রোজা সম্পন্ন করে পবিত্র ঈদুল ফিতরের উৎসব উদযাপন করবেন। দক্ষিণ চট্টগ্রামের ১২০ গ্রামসহ সারাদেশে ৫০ লাখেরও বেশি পরিবার রয়েছে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারী।

এই সুফি তরিকার অনুসারিরা গত ১৫মে আমেরিকার ফুলারটনে টেলিস্কোপের মাধ্যমে ড. আহাম্মদ সালামাহ নামক এক বৈজ্ঞানিকসহ চারজনের রমজানের চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে সেহরি খেয়ে ১৬মে প্রথম রোজা শুরু করেন। আর আজ ১৪জুন ৩০টি রোজা পূর্ণ করে আগামীকাল ১৫জুন শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব উদযাপন করবেন।

আজ আফ্রিকা ও আমেরিকায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ০৯টায় জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এই সুফি তরিকার অনুসারীদের ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বলে দরবার সূত্রে জানা যায়। এছাড়া দরবার শরীফ পরিচালিত ‘শাহ্সুফি মমতাজিয়া ইমাম কল্যাণ সোসাইটি’র উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় আরও দেড় শতাধিক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের মোট ৬০ গ্রামে ঈদুল ফিতরের পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও চট্টগ্রামের সীতাকুন্ড, সন্দীপ, মীরেস্বরাই, হাটহাজারী, উখিয়া, বান্দরবান, আলী কদম এলাকায়ও ওই সুফি তরিকার অনুসারীদের ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জের লামাপাড়ায় একটি, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় তিনটি এবং পটুয়াখালিসহ বরিশাল বিভাগজুড়ে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলায়, ঢাকার খিলগাঁওয়ে, সামুরাই কনভেনশন সেন্টার, খিলক্ষেত, কুড়িল, পাটুয়াটুলি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চাঁদপুর, সিলেট, মৌলভিবাজার, ঝিনাইদ, সাতক্ষীরা, ঢাকার সাভার, যাত্রাবাড়ি, ফরিদপুরের কয়েকটি স্থান, ঢাকার উত্তরখান, তুমুরখান বাজার, নীলফামারি, ফরিদপুরেও অনেক পরিবার ঈদের জামাত করার মধ্য দিয়ে ঈদ উতসব উদযাপন করবেন।

জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের সংবাদ প্রেরক শাহজাদা মুহাঃ মতি মিয়া মনসুর এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র: কালেরকন্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন- স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন...

Read out all

সোনার দামে রেকর্ড; ভরি এখন ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নতুন মূল্য...

Read out all