১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ  টাকার বাজেট ঘোষণা করলেন কুমিল্লা সিটি মেয়র ডাঃ তাহসীন বাহার সূচনা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। 

এ বছর প্রস্তাবিত বাজেটের পরিমান 

১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।

রোববার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে  বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাঃ তাহসীন বাহার সূচনা। 

পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মোঃ মাসুদুর রহমান। বাজেটে উন্নয়নখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়। 

সিটি কর্পোরেশনের নিজস্ব আয় ও উন্নয়ন অনুদান প্রাপ্তি শেষেও এ বাজেটে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকার প্রারম্ভিক তহবিল রয়েছে। 

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্যানেল হাবিবুর আল আমিন সাদি, মনজুর কাদের মনি ও কাউছারা বেগম সুমিসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *