×

(তাপস চন্দ্র সরকার, কুমিল্লা)
“ধর্মীয় রাষ্ট্র নয়-ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই”-এ শ্লোগান সামনে রেখে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা (ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) কুমিল্লা টাউনহল মাঠস্থ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার কুমিল্লার গর্ব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে সরকারি দলের গত নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি অঙ্গীকারসমূহ বাস্তবায়নের দাবীতে গণঅনশন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মানিক ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর শাখার সভাপতি যোগেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বিশু, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি ডি. কে নাগ কানাই ও সাধারণ সম্পাদক শ্যামল পাল এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার সহ-সভাপতি পিতাম্বর গৌরাঙ্গ দাস (পিন্টু) প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণপাড়া শাখার সভাপতি ডাঃ হরিপদ চন্দ্র শীল, দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি ডাঃ উত্তম আচার্য, চৌদ্দগ্রাম উপজেলার শাখার নেতা চিত্তরঞ্জন পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, দেবীদ্বার উপজেলা ঐক্য পরিষদের সভাপতি অনিল চক্রবর্তী, লাকসাম উপজেলা ঐক্য পরিষদ নেতা প্রজ্ঞা জ্যোতি মহাথের, মনোহরগঞ্জ উপজেলার ঐক্য পরিষদ নেতা তমাল মজুমদার খোকন, লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র সাহা, বরুড়া উপজেলা ঐক্য পরিষদের সুনীল রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরুড়া উপজেলার আহবায়ক কার্তিক আচার্য্য, লাঙ্গলকোট উপজেলা রতন মজুমদার, লালমাই উপজেলা ঐক্য পরিষদ সভাপতি জোতিষ সিংহ রায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভব্রত সাহা, হোমনা উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক অর্ণব সিংহ রায় সহ জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ওই গণসমাবেশে বক্তারা বলেন- জননেত্রী শেখ হাসিনা আপনি রোহিঙ্গাদের জন্য মানবতার মা আর আমাদের জন্য সৎ মা। আপনি আমাদের সাথে বিমাতা স্বরূপ আচরণ করছেন। তারা বলেন- সংখ্যালঘুদের ভোট নিতে হলে আমাদের দাবীগুলো মেনে নিতে হবে, অন্যথায় আমরা ঘুরে দাঁড়াবো। বক্তারা আরও বলেন- অচিরেই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। অন্যথায় আমরা আগামী নির্বাচনে ঘুরে দাঁড়াবো।
এছাড়াও আসছে ০৬অক্টোবর শুক্রবার ২০২৩ইং দুপুরবেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর উদ্যোগে ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা, উপজেলা ও মহানগর শাখাসহ সকল সমমনা দলের নেতৃবৃন্দকে যথাসময়ে দলে দলে যোগদান করে মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান জেলা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all