×

নিজস্ব প্রতিবেদক:

হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে এলেন মোর্শেদা বেগম (৩২)। বড় ভাই রবিউলের সহযোগিতায় তিনি ভাশখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি ভাশখোলা পূর্বপাড়া আলফু মিয়ার মেয়ে।

এমন দৃশ্য রোববার (২৮ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সকাল সাড়ে ৯ টায় দেখা যায়। শারীরিক প্রতিবন্ধিকতা রুখতে পারেনি তাকে। নির্বাচনের আমেজে সকালেই চলে আসেন ভোট দিতে।

মোর্শেদা বেগম বলেন, নিজের ভোট নিজে দিতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের এলাকার মানুষ শান্তিপূর্ণ। আশা করি মারামারি হবে না। আমাকে সিরিয়ালে দাঁড়াতে হয়নি। সবাই খুব ভালো ব্যবহার করেছেন।

মোর্শেদার ভাই রবিউল বলেন, জন্মের ১৮ মাস পর টাইফয়েড জ্বরে পঙ্গু হয়ে যায় আমার বোন। এরপর তার জীবন সংগ্রাম শুরু হয়। বিয়ে হলেও দুই বছরের মধ্যে সংসার ভেঙে যায় তার। মোর্শেদার ৭ বছরের ছেলে আছে। জমি চাষ করে আমাদের সংসার চলে। মোর্শেদা সেলাই কাজ শিখে। তার একটি সেলাই মেশিন হলে সে ভালোভাবে কাজ শিখতে পারবে।

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি, বরুড়া, হোমনা উপজেলায় ৩০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বরুড়া উপজেলার ৯টি, দাউদকান্দিতে ১২টি, হোমনা উপজেলায় ৯টি ইউনিয়নে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই  নির্বাচন হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all