×

অনলাইন ডেস্ক:

মেয়র এবং ৯ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত!লাকসাম পৌরসভা নির্বাচনে বিনা ভোটে মেয়র এবং ৯টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই নির্বাচন আর অনুষ্ঠিত হ”েছ না।

আজ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তিনটি ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থী থাকায় প্রতিটি ওয়ার্ডে একজন প্রার্থী রেখে অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় সংশ্লিষ্ট ওয়ার্ডে আর নির্বাচন অনুষ্ঠিত হ”েছনা। এ ছাড়া পৌরসভার অন্য ৬টি ওয়ার্ডে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ওইসব ওয়ার্ডগুলোতে বিনা ভোটেই তাঁরা নির্বাচিত হয়েছেন।

এদিকে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মেয়র পদে বিএনপির প্রার্থী মো. বেলাল রহমান মজুমদারের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. আবুল খায়ের বিনা ভোটে পুনরায় নির্বাচিত হলেন।

অপরদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিনা ভোটে যারা নির্বাচিত হলেন, সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ উল্যাহ, ২ নম্বর ওয়ার্ডে মো. খলিলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ হাসান, ৪ নম্বর ওয়ার্ডে মো. আবদুল আজিজ, ৫ নম্বর ওয়াডে মুনছুর আহমেদ মুন্সীর্, ৬ নম্বর ওয়ার্ডে মো. আবু ছায়েদ বা”চু, ৭ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে মো. গোলাম রাব্বানী। এ ছাড়া, সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে নাছিমা সুলতানা ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে মুশফেকা আলম মিতা। বিনা ভোটে জয়ী হওয়া কাউন্সিলর প্রার্থীরা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে জড়িত।
এই ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা মো. কামরুল হাসান জানান, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে একাধিক প্রার্থী না থাকায় তাঁদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা কয়েছে।

প্রসঙ্গত; লাকসাম পৌরসভা নির্বাচনে এই প্রথম বিনা ভোটে মেয়র কাউন্সিলর নির্বাচিত হলেন। তবে এর আগে উপজেলা পরিষদ নির্বাচনও অনুরূপ বিনা ভোটে হয়েছে।
সূত্র: কুমিল্লার কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

লাকসাম -মনোহরগঞ্জের সাবেক এমপি বিএনপি নেতা আনোয়ারুল আজিম আর নেই

অনলাইন  ডেস্ক কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা...

Read out all

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুমিল্লার মেয়ে আদ্রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টার থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী ঢাবির মার্কেটিং বিভাগের...

Read out all

যদি বাধা না দিতাম, লাকসামে রক্তের বন্যা বয়ে যেতো- এলজিআরডি মন্ত্রী

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লাস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমার নির্বাচনী এলাকা লাকসাম- মনোহরগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা...

Read out all

লাকসামে ছাত্রদল-যুবদলের হামলায় আহত ছাত্রলীগ নেতা অনিক মারা গেছে!

অনলাইন ডেস্ক: দীর্ঘ আট দিন জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার লাকসাম পৌর ছাত্রলীগের সহ সভাপতি...

Read out all

লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে মাইক্রোবাস; নিহত ২, আহত ৩

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানের এক কর্মচারী ও এক...

Read out all

কুমিল্লায় ঈদের যাত্রায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু!

লাকসাম প্রতিনিধি, কুমিল্লা কুমিল্লা লাকসামে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার (১ মে)...

Read out all