স্বামী মসজিদে; বসত ঘরে পুড়ে ছাই নববধূ


জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বরুড়ায় বসত ঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় নববধূ ইয়াসমিন আক্তার (২১)  মারা গেছেন।

শুক্রবার (১১ মার্চ) ভোর ৫ টা ৪৫ মিনিটে বরুড়া ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত  ইয়াসমিন রেজাউলের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আসাদুজ্জামান।

তিনি জানান, ভোর ৬ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে  আগুন নিয়ন্ত্রনে আনা হয়। পুড়ে যাওয়া বসত ঘর থেকে  ইয়াসমিনের  মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান,স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিল। তবে কিভাবে অগিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষনিক ভাবে নিশ্চিত হতে পারেনি। বসত ঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছি।







Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *