×

(শরীফ  আহমেদ মজুমদার, নাঙ্গলকোর্ট)

কুমিল্লার নাঙ্গলকোটে দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার ( ৩০)  লাশ উদ্ধার করা হয়েছে । বুধবার ভোরে মৌকরা ইউনিয়নের ময়ূরা গ্রামের মধ্যপাড়া  এলাকায় রোজিনার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে । সে  মৃত.আব্দুল মালেকের মেয়ে ও রায়কোট দক্ষিণ ইউপির বেতাগাঁও গ্রামের প্রবাসী মনু মিয়ার স্ত্রী ।  বিষয়টি নিশ্চিত করেছে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুর নূর ।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার মধ্য রাতে রোজিনার   স্বামী  মনু মিয়া মুঠোফোনে  পরকীয়া অভিযোগ তুলে স্ত্রীকে গালমন্দ করে অপমান  করেন ।  রোজিনার কয়েকটি নগ্ন ছবি রোজিনার ভাই,বোন,বোন জামাইদের নিকট পাঠায়।  পরিবারের দাবি  তাকে  আত্মহত্যার প্ররোচনা করেছে স্বামী মনু মিয়া ।

রোজিনার  মা মোমেনা খাতুন বলেন, আমার মেয়েকে দিনের পর দিন মানসিক নির্যাতন করে আত্মহত্যা করতে বাধ্য করেছে ।  তাদের ব্যক্তিগত নগ্ন ছবি সবাইকে পাঠিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে ।  আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।

 নাঙ্গলকোট উপ-পরিদর্শক ইয়ামিন সুমন জানান,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য  দেড় বছর পূর্বে এক সন্তানের জননী রোজিনা আক্তার তিন সন্তানের জনক মো. ইলিয়াছ প্রাকাশ মনু মিয়ার সাথে পরকিয়া প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেন ।  স্বামীর অপমান সহ্য করতে না পেরে  গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার...

Read out all

কুমিল্লায় ৮ টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

অনলাইন ডেস্ক: রাতে মাজারে বসে মাদক সেবনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হেসাখাল ইউপির...

Read out all

ভোটগ্রহণের একদিন আগে স্থগিত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন

আবদুল্লাহ মারুফ ভোটগ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে এই...

Read out all

ট্রেন দুর্ঘটনা: একসাথে ঈদের কেনাকাটা হলো না ১১ বন্ধুর, না ফেরার দেশে ৩ বন্ধু

অনলাইন ডেস্ক: ঈদের কেনাকাটা করতে ওরা এগারো বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলন্টেশন থেকে ট্রেন যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন। ট্রেনে ওঠার আগে স্টেশন...

Read out all

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বিতাড়িত করার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ও সন্তানদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে বাড়ী...

Read out all

কুমিল্লায় প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লায় এক প্রবাসীর পরিবারে হামলা চালিয়ে প্রবাসীর মা ফিরোজা বেগমসহ কয়েকজনকে আহত করার অভিযোগ পাওয়া...

Read out all