×

( জাগো কুমিল্লা.কম)
সৌদি আরবের রিয়াদে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কঙ্কাল হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে রিয়াদের সোলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)।

নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও ইয়াছিনের মামা শ্বশুর সাইদুল হক আদর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের সোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতো কামরুল ইসলাম ও ইয়াছিন। ফ্যাক্টরির উপরেরই ছিল তাদের থাকার বাসা।

শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়। এছাড়া আহত হয়েছেন ইয়েমেনের এক নাগরিক। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার করে সেমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর ইয়াছিনের রয়েছে দুই ছেলে। ঈদের আমেজের সময় দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all