×

অনলাইন ডেস্ক:

অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদার সঙ্গে সম্প্রতি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের লেনদেন ছিল বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদা তাকে নাতি ডাকতেন। সেফুদার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তার সঙ্গে লেনদেনও ছিল হেলেনা জাহাঙ্গীরের।

খন্দকার আল মঈন বলেন, সেফুদা সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন। তার সঙ্গে গ্রেফতারকৃতের নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর অপকৌশলের মাধ্যমে নিজেকে ‘মাদার তেরেসা’, ‘পল্লীমাতা’, ‘প্রবাসীমাতা’ হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তার পৃষ্ঠপোষকতায় একটি সংঘবদ্ধ চক্র ভুয়া খেতাবের অপপ্রচার চালাত।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ থেকে জয়যাত্রা ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহ করতেন। যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃতের খেতাব প্রচার-প্রচারণায় বেশি ব্যবহার করা হতো। হেলেনা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন। তিনি ১২টি ক্লাবের সদস্যপদে রয়েছেন। সূত্র: জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all