×

অনলাইন ডেস্ক:
রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন ৮৫ হাজার টাকা। সেই টাকা তুলে দিয়েছিলেন জিন্দাবাজারে দায়িত্ব পালনরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসান ও উম্মে সালিক রুমাইয়ার কাছে। পরে ওই টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেন সিলেটের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঈদের এই সময়ে এভাবে টাকা ফেরত পেয়ে যারপরনাই বিস্মিত ও খুশি হন টাকার মূল মালিক। আর এই টাকা ফেরত পাওয়ার নেপথ্য নায়ক যে রিকশাওয়ালা, তাকে পুরস্কৃত করতে চায় জেলা প্রশাসন।

সততার উপহারস্বরূপ আক্তারুজ্জামান নামের ওই রিকশাচালককে সম্মাননা দিতে চান জেলা প্রশাসক নুমেরী জামান। কিন্তু তার ঠিকানা জানা না থাকায় যোগাযোগ করতে পারছেন না জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ কারণে তার সন্ধান চাওয়া হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮৫ হাজার টাকা ফেরত দিয়ে রিকশাচালক আক্তারুজ্জামান সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সততায় মুগ্ধ হয়ে জেলা প্রশাসক নুমেরী জামান সম্মাননা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আক্তারুজ্জামানের ঠিকানা কারও জানা থাকলে ০১৯৪৬-৩৯৫৮৮১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ১১ জুন জিন্দাবাজারে রাস্তায় ৮৫ হাজার টাকা কুড়িয়ে পান আক্তারুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন- স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন...

Read out all

সোনার দামে রেকর্ড; ভরি এখন ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নতুন মূল্য...

Read out all